শিক্ষক নিবন্ধন: উত্তীর্ণদের মেধা তালিকা প্রকাশে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ১৭:৫৪আপডেট : ২৮ মে ২০১৭, ১৭:৫৬

আইন-আদালত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মেধাতালিকা তৈরি করে প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে ৩০ জুলাইয়ের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। একইসঙ্গে এই সময়ের মধ্যে সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের শূন্য পদের তালিকাও চেয়েছেন আদালত। রবিবার এক রিটের  শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়া নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না ও নিবন্ধন সনদধারীদের কেন নিয়োগ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। শিক্ষা সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ ৬ জনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবিব। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী  অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।

এর আগে গত ২৫ মে নিবন্ধন সনদধারী সিরাজগঞ্জের লিখন কুমার সরকারসহ বিভিন্ন জেলার ১৪৯ জন সনদের মেয়াদ ৩ বছর নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

/এমটি/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম