এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষা: নতুন ৫২৫ পাস, ৪৬৯ জিপিএ-৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৭, ০৫:৪১আপডেট : ৩১ মে ২০১৭, ০৫:৫৫

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি)

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে পাঁচ শিক্ষাবোর্ডে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৯৬ জন এবং ফেল থেকে পাস হয়েছে ৫২৫ জন।

উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল থেকে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে এক হাজার ৬৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ২০৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন। এ নিয়ে বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৭৫১ জনে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট ৫৫ হাজার ৩৩০ শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে ৬৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর আগে ৪ মে ফল প্রকাশের দিন জিপিএ-৫ পেয়েছিল ৪৯ হাজার ৪৮১ জন।

মাদ্রাসা বোর্ডে মোট ২৬৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, বিভিন্ন গ্রেডে জিপিএ বেড়েছে ৯৬ জনের, ফেল থেকে পাস করেছে ১২০ জন।

সিলেট বোর্ডে ২৩৪ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৩৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন। বাকীদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।

বরিশাল শিক্ষাবোর্ডে মোট ১৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছে ২৩ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। বাকিদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ৫৭৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১৪৩ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। বাকিদের বিভিন্ন গ্রেডে জিপিএ পরিবর্তন হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বছর মোট ৫৫ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল।

/আরএআর /এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম