ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য করে পোস্ট দেওয়ায় সাংবাদিক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ২৩ জুলাই নির্ধারণ করেছেন বিচারক।
বৃহস্পতিবার (৮ জুন) ঢাকার মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমিন এই মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন। আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান ।
বুধবার (৭ জুন) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আফসান চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আফসান চৌধুরী সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও তার ছেলেকে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য করেন।
/এসআইটি/ এপিএইচ/
আরও পড়ুন: আফসান চৌধুরীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা







