সাংবাদিক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। রাজধানীর গুলশান থানায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এ মামলা দায়ের করেন।
বুধবার (৭ জুন) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ৫ জুন ৫৭ ধারায় মামলাটি হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আফসান চৌধুরী সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও তার ছেলেকে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য করেছেন।’
/আরজে/ এপিএইচ/
আরও পড়ুন:








