আফসান চৌধুরীর আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৭, ১৭:০৩আপডেট : ১২ জুন ২০১৭, ১৭:০৭

আফসান চৌধুরী (ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক আফসান চৌধুরীকে তথ্য প্রযুক্তি আইনের মামলায় চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সময়ের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন মামলার আইনজীবীরা।

জামিন আবেদনের শুনানি শেষে সোমবার হাইকোর্টের  বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম মজিবুর রহমানের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আফসান চৌধুরীর পক্ষে শুনানি করেন ​​আইনজীবী এম. আসাদুজ্জামান। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।  ​​

আইনজীবী এম. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি (আফসান চৌধুরী) সোমবার আগাম জামিনের আবেদন করে জামিন নিয়েছেন। নিয়মানুযায়ী তাকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।​’

উল্লেখ্য, গত ৮ জুন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গুলশান থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ফেসবুকে সাবেক এই সেনা কর্মকর্তাকে জড়িয়ে ‘অসত্য বক্তব্য দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে আফসান চৌধুরীর বিরুদ্ধে।

/এমটি/ ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: 
আফসান চৌধুরীর মামলায় তদন্ত প্রতিবেদন ২৩ জুলাই

আফসান চৌধুরীর ফেসবুক আইডি বন্ধে লিগ্যাল নোটিশ

আফসান চৌধুরীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

আফসান চৌধুরীকে গ্রেফতার চেয়ে লিগ্যাল নোটিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম