আফসান চৌধুরীকে গ্রেফতার চেয়ে লিগ্যাল নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ১৬:০০আপডেট : ০৫ জুন ২০১৭, ১৬:০৬

আফসান চৌধুরী (ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত)

ফেসবুকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে মন্তব্য করায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও সাংবাদিক আফসান চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার চেয়ে স্বরাষ্ট্রসচিব ও পুলিশ প্রধানকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

স্বরাষ্ট্রসচিব, আইজিপি, পুলিশ কমিশনার, বিটিআরসির চেয়ারম্যান, গুলশান জোনের ডিসি, সাইবার ক্রাইম ইউনিট, গুলশান থানার ওসি ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।  

আইনি নোটিশে আরও  বলা হয়,এই নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে কেন তাকে তথ্য প্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার করা হবে না এবং গুলশান থানায় দায়ের করা সাধারণ ডায়েরির অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। যথা সময়ে এ নোটিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে, হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও ওই আইনজীবী তার নোটিশে উল্লেখ করেছেন।

আফসান চৌধুরীর ফেসবুকের মন্তব্যটিও তুলে দেওয়া হয় নোটিশে। এতে বলা হয়, দেশের প্রধান বিচারপতি  ও বিচারাধীন বিষয়সহ দেশের বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আফসান চৌধুরী এ ধরনের মিথ্যাচার ও বানোয়াট বিষয় পোস্ট করে দেশের বিশিষ্ট ব্যক্তিদের মানহানি ঘটিয়ে তথ্য প্রযুক্তি আইনের অপরাধ সংঘটন করেছেন। বিচারাধীন ষোড়শ সংশোধনীর মামলা নিয়ে তার এই কটূক্তিমূলক মন্তব্যের মাধ্যমে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এভাবে আফসান চৌধুরী শিষ্ঠাচার বহির্ভূতভাবে প্রধান বিচারপতির নাম উল্লেখ করে ষোড়শ সংশোধনী, হেফাজতে ইসলাম বিষয়ে বিভ্রান্তিমূলক আদালত অবমাননাকর, মানহানিকর পোস্ট ফেসবুকে  প্রচার করেন। প্রধান বিচারপতিকে নিয়ে এ ধরনের কটূক্তি ও  অপপ্রচার দেশ ও জাতির জন্য লজ্জাকর বলেও উল্লেখ করা হয়েছে।

/এমটি/ইউআই / এপিএইচ/

আরও পড়ুন: 

আবেগপ্রবণ হয়ে ঐশীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: হাইকোর্ট

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের