নিজস্ব ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপক স্থাপনের আহ্বান আনিসুল হকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৭, ১৮:৩৯ আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৮:৪৩

ঢাকার উত্তরা-৪ নম্বর সেক্টরের সী-শেল চাইনিজ রেস্তোরাঁ পরিদর্শন করেন মেয়র আনিসুল হক। ছবি- বাংলা ট্রিবিউন রাজধানী ঢাকার বাণিজ্যিক ভবনসহ সব ধরনের ভবনে নিজস্ব ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপক ব্যবস্থা স্থাপনের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

সোমবার (৩ জুলাই) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উত্তরা-৪ নম্বর সেক্টরের সী-শেল চাইনিজ রেস্তোরাঁ পরিদর্শনকালে মেয়র এ আহ্বান জানান। সোমবার ভোররাতে অগ্নিকাণ্ডে সী-শেল রেস্তোরাঁ পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

পরির্দশনকালে মেয়র উপস্থিত ফায়ার ব্রিগেড, র‌্যাব কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন। তিনি অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারসহ ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। এসময় তিনি অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে সব ভবনে নিজস্ব ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপক ব্যবস্থা স্থাপনের আহ্বান জানান।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ পারভিনসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তি
রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তি
তৃতীয় সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এবাদত-মিরাজ
তৃতীয় সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এবাদত-মিরাজ
পুলিশ সদস্যদের রাতে একা না চলতে নির্দেশ, কারণ কী?
পুলিশ সদস্যদের রাতে একা না চলতে নির্দেশ, কারণ কী?
ক্যামেরার সামনে থেকে ক্ষমতার কাছে: কেন ও কীভাবে ইউটিউবাররা রাজনীতির মঞ্চে
ক্যামেরার সামনে থেকে ক্ষমতার কাছে: কেন ও কীভাবে ইউটিউবাররা রাজনীতির মঞ্চে
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ