দুই হাত হারানো সিয়ামকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৭, ১৪:৩১আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৪:৩৮

ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম (ফাইল ছবি) আগামী ৩০ দিনের মধ্যে শরীয়তপুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় দুই হাত হারানো সিয়াম খানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৪ জুলাই) এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে এ আদেশ দেন।
রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী সিফাত মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘সিয়ামের পরিবারকে আগামী ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
গত মে মাসে এ বিষয়ে আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিফাত মাহমুদ। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ অন্তর্বর্তী আদেশ দেন। প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ওই এলাকায় যথাযথ নিরাপত্তা নিশ্চিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবহেলা ঘোষণা করা হবে না— রুলে তা জানতে চাওয়া হয়। এছাড়া সিয়াম খান আহত হওয়ার জন্য বিবাদীদের কেন দায়ী করা হবে না এবং সিয়াম খানকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না— তাও জানতে চাওয়া হয় রুলে।
পরে গত ২৯ মে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাই), জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি, নড়িয়া সাব-জোনাল অফিস শরীয়তপুরের সহকারী মহাব্যবস্থাপককে (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ও অ্যান্ড এম) আদালতের ব্যাখ্যা দিতে বলা হয়।
৩০ মে শুনানিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইনজীবী আদালতে বলেন, ‘অভ্যন্তরীণ তদন্ত চলছে।’ ওই দিন আদালত ব্যক্তিগত হাজিরা থেকে তাদের অব্যাহতি দিয়ে ৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আজ তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হলে আদালত এ রায় দেন।

আরও পড়ুন-

ঈদযাত্রায় ২৪০টি দুর্ঘটনায় নিহত ৩১১ জন

শহীদ মিনারে শহীদুল হক মামাকে শেষ শ্রদ্ধা

/এমটি/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের