মেয়র আনিসুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৭, ২৩:৫৭আপডেট : ০৫ জুলাই ২০১৭, ২৩:৫৭

আনিসুল হক রাজধানীর মিরপুরে বসবাসরত পাকিস্তানিদের উচ্ছেদ না করার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ঢাকার একটি আদালতে। বুধবার (৫ জুলাই) ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ মো. মনজুর আহমেদের আদালতে মিরপুর এলাকায় বসবাসরত ৩৯টি বিহারী ক্যাম্পের ৩৬ জন বাদী হয়ে এ মামলা করেন।
এই মামলার অন্যান্য বিবাদীরা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক, ঢাকা সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১৫ জন।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলাটির প্রধান আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস। তিনি আরও জানান, মামলাটি দায়ের হলেও অ্যাডমিশন শুনানির জন্য তারিখ নির্ধারণ হবে পরে।

মামলায় বলা হয়, বিবাদীরা যেন ক্যাম্পগুলো উচ্ছেদ করতে না পারেন এবং বাদীদের শান্তিপূর্ণভাবে ভোগদখলে বাধা প্রদান করতে না পারেন এজন্য ঢাকার আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা আদেশ চেয়েছেন বিবাদীরা।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিরা (বিহারী) মিরপুরের ৩৯টি ক্যাম্পে ৪৩ বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন বলে উল্লেখ করা হয়েছে মামলায়। বাদীদের দাবি, চলতি বছরের ২১ মে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নোটিশ ছাড়াই ক্যাম্পগুলোতে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় ওই বাদীরা বাধা দেন। পরদিনও উচ্ছেদের চেষ্টা চালানো হয়। অবশ্য এদিন দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।

তবে সবশেষ ১৯ জুন বিবাদীরা আবারও উচ্ছেদের হুমকি প্রদান করেন। এই মামলায় আরও বলা হয়, মূলত ১৯৪৭ সালে বিহারীরা মিরপুরে চলে আসে। এরপর রেড ক্রিসেন্ট তাদের থাকার ব্যবস্থা করে এসব ক্যাম্পে।

 /এসআইটি/জেএইচ/আপ-এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন