নাশকতার আরও পাঁচটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি সাংবাদিকদের জানান, এর আগে চলতি মাসে হাইকোর্টের অন্য দু’টি বেঞ্চ থেকে আরও ১২টি মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বর্তমানে কারাগারে আছেন।
২০১৫ সালে রাজধানীর শেরে বাংলা নগর, মুগদা ও বিমানবন্দর থানায় এসব মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন-
৫৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
/এমটি/টিআর/








