৫৭ ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের, চান না ১৯ ধারাও

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুলাই ২০১৭, ০৯:৪৪আপডেট : ২১ জুলাই ২০১৭, ০৯:৪৯

৫৭ ধারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল এবং প্রস্তাবিত ১৯ ধারা সংযোজনের বিরোধিতা করেছে সম্পাদক পরিষদ। বৃহস্পতিবার পরিষদের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবও গৃহীত হয়েছে। একইসঙ্গে অনলাইন গণমাধ্যম বিষয়ক নীতিমালার খসড়া নিয়েও সভায় অপর একটি প্রস্তাব গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার কার্যালয়ে সম্পাদক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারোয়ার। সভায় আরও উপস্থিত ছিলেন মাহফুজ আনাম, তাসমিমা হোসেন, রিয়াজ উদ্দিন আহমেদ, এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, মতিউর রহমান চৌধুরী, শ্যামল দত্ত, ইমদাদুল হক মিলন, নঈম নিজাম, খন্দকার মনিরুজ্জামান, সাইফুল আলম, দেওয়ান হানিফ মাহমুদ ও মতিউর রহমান।

সভায় আইসিটি আইন থেকে ৫৭ ধারা প্রত্যাহার, এ আইনে সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানানো হয়। সূত্র: বাসস।

/এফএস/ 

আরও পড়ুন- 

৫৭ গেলেও আসছে ১৯ থেকে ২২ ধারা
‘ভয়ের দণ্ড খাড়া রাখা!’

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম