একদিনে ৮ হাজার ৩শ ৭৩ রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ২১:০২আপডেট : ২২ জুলাই ২০১৭, ২১:০২

বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বর্হিবিভাগে শনিবার (২২ জুলাই) রেকর্ড সংখ্যক ৮ হাজার ৩শ ৭৩ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। শনিবার বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একদিনে চিকিৎসাসেবা নেওয়ার হিসেবে এটিকে সর্বোচ্চ সংখ্যক উল্লেখ করে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান জানান, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিতে চেষ্টা করছে বিএসএমএমইউ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্যেও উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার ডেন্টাল অনুষদের বহির্বিভাগসহ সকালের বহির্বিভাগ-১ ও ২-এ সেবা নিয়েছেন ৭ হাজার ৬শ ৫০ জন রোগী। এর মধ্যে নতুন রোগীর সংখ্যা ৫ হাজার ১শ ৫০ ও পুরনো রোগী ২ হাজার ৫শ জন। এছাড়াও বিকেলের বিশেষায়িত বহির্বিভাগে সেবা নিয়েছেন মোট ৭শ ২৩ জন রোগী। এরমধ্যে নতুন রোগী ৬শ একজন এবং পুরনো রোগীর সংখ্যা ১শ ২২ জন। সব মিলিয়ে একদিনে মোট ৮ হাজার ৩শ ৭৩ জন রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন।’

বর্তমানে বিএসএমএমইউ’তে কেবিনসহ আসন রয়েছে মোট এক হাজার ৯শ ৪টি। তবে শিগগিরই কোরিয়া সরকারের অর্থায়নে এক হাজার শয্যাবিশিষ্ট একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে বলেও নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য।

জেএ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম