৮ শহীদের স্মৃতিস্তম্ভ উন্মোচন ব্রিটিশ কাউন্সিলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১৭:২৫আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৭:৪৮

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে দায়িত্ব পালনকালে আট শহীদ নিরাপত্তারক্ষীর স্মরণে স্মৃতিস্তম্ভ উন্মোচন করলো ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর ফুলার রোডের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যার কিরন ডেভেইন, দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর মার্ক স্টিফেনস ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম।

ব্রিটিশ কাউন্সিলে আট শহীদের স্মৃতিস্তম্ভ বারবারা উইকহ্যাম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের অবদান বিষয়ে কাজ করতে গিয়ে আমরা জানতে পেরেছি আটজন শহীদ নিরাপত্তারক্ষীর কথা। তারা ১৯৭১ সালে এই ব্রিটিশ কাউন্সিলকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। আমরা এখনও তাদের পরিচয় সম্পর্কে অবগত নই। তবে শিগগিরই জানতে পারবো বলে আশা করছি। তাদের স্মরণেই এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে।’

ব্রিটিশ কাউন্সিলে আট শহীদের স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ধারণা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করছে উল্লেখ করে স্যার কিরন ডেভেইন বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক  ইতিবাচক। আমরা প্রায় ৭০ বছর ধরে বাংলাদেশে যুক্তরাজ্যের সর্বোচ্চমানের শিক্ষা, সমাজ ও শিল্পের বিস্তৃতি নিয়ে কাজ করে চলেছি, যা এ দেশে অবদান রেখে চলেছে।’

/ইউআই/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম