জঙ্গি রাশেদ হলি আর্টিজান হামলার মাস্টারমাইন্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৭, ১৫:৫৪আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৭:৩৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ছবি- ফোকাস বাংলা) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নাটোরে গ্রেফতার হওয়া জঙ্গি রাশেদ ওরফে আবু জাররার গুলশান হামলার মাস্টারমাইন্ডদের অন্যতম ছিল। হামলার সময়েও সে নেতৃত্ব দিয়েছিল বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীর গুলিস্তানে অলিম্পিক ডে উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পলাতক আরও যেসব আসামি আছে তাদেরও ধরতে সক্ষম হবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ চার্জশিট তৈরির কাজ করছে। খুব শিগগিরই গুলশানের হলি আর্টিজান মামলার চার্জশিট দেবে পুলিশ।’

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপকমিশনার মহিবুল হাসান খান বাংলা ট্রিবিউনকে জানান, জঙ্গি রাশেদ ওরফে আবু জাররাকে শুক্রবার (২৮ জুলাই) ভোরে নাটোরের সিংড়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

/জেইউ/এপিএইচ/

আরও পড়ুন: গুলশান হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ রাশেদ গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম