আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৪:৫৩আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৪:৫৬

আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে  চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করারও আবেদন করা হয় বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী আশরাফুজ্জামান।
এর আগে  সোমবার (৭ আগস্ট) আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।  জহিরুল হক বর্তমানে আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মন্ত্রণালয়ের সচিব হিসেবে সোমবার তার চাকরির মেয়াদের শেষ দিন ছিল। এ পরিপ্রেক্ষিতে  তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি  করা  হয়। মঙ্গলবার  বিকাল চারটায় এবিষয়ে শুনানি হওয়ার কথা আছে।
/ইউআই/ এপিএইচ/
আরও পড়ুন: ব্যাহত হচ্ছে মানবতাবিরোধী ট্রাইব্যুনালের বিচার!

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম