ফার্মগেটে মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ০৬:৪২আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ০৬:৫৪

লাশ উদ্ধার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৬ বছর। পুলিশের দাবি, তিনি ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন। তবে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের পরই নিহতের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসআই শরিফুল জানান, বুধবার (১৬ আগস্ট) বিকালে ফার্মগেট খামারবাড়িতে ইসলামিয়া চক্ষু হাসপাতালের পশ্চিম-উত্তর পাশের ফুটপাতে একজনকে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই শরিফুল বলেন, ‘ওই ব্যক্তি ভবঘুরে ও হেরোইনসেবী ছিলেন। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন-

রাজধানীতে পুলিশ সদস্যের স্ত্রীর ‘আত্মহত্যা’

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

অজ্ঞান পার্টির হাতে বিমানের টিকিটের টাকা খোয়ালেন তরুণ

/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম