রাজধানীতে দুর্ঘটনায় কারখানা শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ১৭:৫৩আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৮:১৮

লাশ

রাজধানীর হাজারীবাগের একটি কারখানায় কাজ করার সময় মেশিনের সঙ্গে আঘাত পেয়ে মো. আবু সাঈদ (২৬) নামের একজন শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। 

তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

নিহত সাঈদের সহকর্মী আজাদ জানান, বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় হাজারীবাগ তিতাস ফ্যাক্টরি বেল্ট তৈরির কারখানায় কাজ করার সময় মেশিনের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন সাঈদ। তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় মারা যান সাঈদ। তার গ্রামের বাড়ী পিরোজপুর সদরে, পিতার নাম আক্কেল আলী।

/এআইবি/এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম