ঢামেকে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৭, ০৩:৪৩আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০৪:১৩

বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল রাজধানীর বংশালের আলুবাজারে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোসা. মনিরা (২১) নামে এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

স্বামী শরিফের মামা আমির হোসেন জানান, গত ২২ আগস্ট স্বামীর বাড়ী বংশাল থানাধীন আলুবাজার, কাজী উসমানগনি রোডের ৭৮/এ, নম্বর বাসায় রান্না ঘরে চুলা থেকে শরীরে আগুন লেগে দগ্ধ হয় মনিরা। এ সময় স্বামী আগুন নিভাতে গেলে তার বাম হাতও সামান্য দগ্ধ হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

এদিকে মনিরার মামা ইউসুফ হোসাইন দাবি করেন, তাকে হত্যা করা হয়েছে। দেড়বছর আগে ভাগনির বিয়ে হয়। বিয়ের কয়েক দিনের মাথায় শরিফ মনিরাকে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাশদগাও গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেন। এর পর থেকে তাদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম