‘মিরপুরে জঙ্গি আস্তানায় সাতজনই পুড়ে কয়লা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৬

মিরপুরে দারুসসালাম এলাকায় জঙ্গি আস্তানা মিরপুরে জঙ্গি আস্তানায় নিহত সাত জনের ময়নাতদন্ত বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক ডা.সোহেল মাহমুদ জানান, 'সাতজনেরই মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। বোমা বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।'

ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদের নেতৃত্বে দুপুর ১.১০ থেকে ১.৪৫ পর্যন্ত তাদের ময়নাতদন্ত করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. প্রদীপ বিশ্বাস ও ডা. কবির সোহেল। মিরপুরে দারুসসালাম এলাকায় জঙ্গি আস্তানা  

ডা. সোহেল মাহমুদ ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের জানান, 'সাতটি মৃতদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। প্রতিটি শরীর আগুনে পোড়া ছিল। মৃতদেহগুলো পুড়ে একেবারে কয়লা হয়ে গিয়েছে। হাড় ও মাংস কিছুই ছিল না। আমরা অনেক কষ্টে ডিএনএ প্রোফাইলিং এর জন্য মেরুদণ্ড থেকে একটু সজীব হাড় সংগ্রহ করেছি। শরীরের ধংসাবশেষ থেকে আমরা লোহার টুকরো, দস্তা ও টিনের টুকরো পেয়েছি।

সাংবাদিকরা মৃতদেহগুলোর বয়স জানতে চাইলে তিনি বলেন, মৃতদেহ গুলোর অবস্থা এতো খারাপ ছিল যে বয়স নির্ণয় করা সম্ভব হয়নি। বডিগুলোর অবস্থা এতো খারাপ যে পুরুষ না নারী তাও শনাক্ত করা যায়নি। শুধু দুটো শিশুর মৃতদেহ আছে। যা দেখে আমাদের মনে হয়েছে একটার বয়স ২ থেকে ৩ এবং আরেকটার বয়স ৮ বছর হতে পারে।

আরও পড়ুন- মিরপুরে জঙ্গি আব্দুল্লার কর্মচারী কামাল নিখোঁজ

/জেবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
অজন্তা-ইলোরা: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
অজন্তা-ইলোরা: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
মিম, রিলস ও পোস্টারে প্রতিবাদ: যন্তর মন্তরে তরুণদের অস্ত্রের নাম হাস্যরস
মিম, রিলস ও পোস্টারে প্রতিবাদ: যন্তর মন্তরে তরুণদের অস্ত্রের নাম হাস্যরস
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের