পরীক্ষা কমিটি থেকে শিক্ষককে সরানো কেন অবৈধ ঘোষণা হবে না: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাসির উদ্দিনকে বিএসএস সম্মান ও এমএসএস পরীক্ষা কমিটি ২০১৫ থেকে অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১১ সেপ্টেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি সাংবাদিকদের বলেন, ‘ওই বিভাগের ২০১৫ সালের এমএসএস পরীক্ষা গ্রহণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি এমএসএস টারমিনাল পরীক্ষায় ৫০ নম্বরের পরীক্ষা গ্রহণ করলেও ২৫ নম্বর ধরে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চায়।এ বিষয়ে মতামত চেয়ে গত ২০ এপ্রিল নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন আলাউদ্দিন পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে  মতামতও চান। এদিকে সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এ এফ এম ইমাম আলী পরীক্ষা কমিটির সভাপতি নাসির উদ্দিনকে একটি চিঠি দেন। যাতে ৩১ মের মধ্যে এ টারমিনাল পরীক্ষার নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার মতামত জানতে চান। নাসির উদ্দিন লিখিতভাবে ওই সময়ের মধ্যে মতামত দেন।’

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘এরই মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাসির উদ্দিনকে একটি চিঠি দেন। যেখানে বলা হয়, নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগে ১০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাকে সতর্ক করা হয়। এরপর পরীক্ষা কমিটি থেকে তাকে অপসারণ করা হয়। সিন্ডিকেটের সিদ্ধান্তে বলা হয়, বিভাগীয় চেয়ারপারসন পরীক্ষা নিয়ন্ত্রককে যে চিঠি দিয়েছেন, তার আলোকে এএফএম ইমাম আলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের আলোকে নাসির উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সিন্ডিকেটের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে নাসির উদ্দিন হাইকোর্টে রিট করেন।’

আরও পড়ুন: 
মেডিক্যালে ভর্তি: ৫ নম্বর কাটার বৈধতার রিটের আদেশ কাল

/ইউআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের