যে কারণে সাঈদীর রিভিউ খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৭

দেলাওয়ার হোসেইন সাঈদী

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ খারিজের রায় প্রকাশিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রায়ের একটি কপি বাংলা ট্রিবিউনের এ প্রতিবেদকের হাতে এসেছে।

মঙ্গলবার রায়ের কপি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও পৌঁছানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সেলিম মিয়া।

রিভিউ খারিজের রায়ে বলা হয়, রিভিউ আবেদনের মধ্যে পুনঃশুনানির কোনও কারণ খুঁজে পায়নি আপিল বিভাগ। এমনকি আবেদনকারী পক্ষ রায়ের মধ্যে এমন কোনও ভুল বা ত্রুটি দেখাতে পারেনি, যার ভিত্তিতে বিষয়টির পুনঃশুনানি করা যেতে পারে। এ কারণেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আপিলের দেওয়া রায় সঠিক মনে করে রিভিউ আবেদনটি খারিজ করা হয়েছে।

এর আগে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদনে খালাস চেয়েছিলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। অন্যদিকে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বহাল চেয়েছিল। তবে উভয় পক্ষের শুনানি শেষে এ বছরের ১৫ মে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ দু’টি রিভিউ আবেদনই খারিজ করে দেন। এরপর গত ২৯ আগস্ট রিভিউ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়।

আরও পড়ুন: নিরাপদ আশ্রয়ই হলো রোহিঙ্গা গুলজার খাতুনের শেষ ঠিকানা

/এজেডকে/ইউআইএপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম