যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৫:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৫:০৯

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিরাজ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শনিরআখড়ার গোবিন্দপুরে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিহতের উদ্ধারকারী আবু তাহেরের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় গোবিন্দপুরে নির্মাণাধীন ভবনে ওপর থেকে রড তুলছিলেন মিরাজ। এসময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে রড লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বাচ্চু মিয়া বলেন, ‘মিরাজের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত মিরাজের আত্মীয়-স্বজন না আসায় তার পুরো পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।’

/এআইবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম