কলাবাগানে ৬ বছরের শিশু বলাৎকারের শিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৭, ০০:৪২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৪২

কলাবাগানের লাল ফকিরের মাজার এলাকা (গুগল ম্যাপ থেকে নেওয়া) রাজধানীর কলাবাগানের লাল ফকির মাজারের পাশে ছয় বছরের শিশু বলাৎকারের শিকার হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। পুলিশ। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এ ঘটনায় মহসিন (৩০) নামের একজনকে বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আটক করা হয়েছে।
শিশুটির বাবা জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশী সবজি বিক্রেতা মহসিন শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে। পরে রাতে বিষয়টি জানতে পেরে তিনি পুলিশকে জানান। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।
ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কো-অর্ডিনেটর ডা. বিলকিস বেগম জানান, শিশুটি ভর্তি রয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হবে।
কলাবাগান থানার এসআই নাজমুল বলেন, ‘বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা হবে।’
আরও পড়ুন-
বাসে উঠতে গিয়ে চাকার নিচে, প্রাণ গেল শিক্ষকের
অপহরণের ১২ ঘণ্টার মধ্যেই নবজাতক উদ্ধার, বাবাসহ গ্রেফতার ২

/এআইবি/জেইউ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম