তুরাগে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৭, ২০:৩৬আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২০:৩৬

ধর্ষণ রাজধানীর তুরাগ থানার নলভোগ এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী। শুক্রবার এ ঘটনায় তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে (১৩) শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তুরাগ থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই কিশোরী বুধবার বিকালে বাসা থেকে এলাকার একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে স্থানীয় শাহীন (২২) নামের এক বখাটে তাকে জোরপূর্বক নলভোগ কবরস্থানের পাশে একটি টিনসেড পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ওই স্কুলছাত্রী বাসায় গিয়ে তার মার কাছে বিষয়টি জানায়। এরপর শুক্রবার ওই শিশুটি পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
তিনি আরও জানান, মামলায় নলভোগ পুকুরপাড় এলাকার শাহ আলমের ছেলে বখাটে শাহীনকে আসামি করা হয়। ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষক শাহীন পলাতক রয়েছে, তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম