চলচ্চিত্রের পাইরেসি রোধে আইনি ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৯:৪৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:৫০

আইজিপির সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতাদের সাক্ষাত চলচ্চিত্রের পাইরেসি রোধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। রবিবার (২৩ অক্টোবর) রাতে পুলিশ সদর দফতরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতাদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইজিপির সঙ্গে সাক্ষাতের সময় চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা চলচ্চিত্রের পাইরেসি বন্ধে আইনি সহায়তা দেওয়া, বিদেশি শিল্পীরা যাতে অবৈধভাবে বাংলাদেশে এসে চলচ্চিত্রে অভিনয় করতে না পারেন সেজন্য আইনি ব্যবস্থা নেওয়া এবং শিল্পের সার্বিক সহযোগিতাসহ চলচ্চিত্র শিল্পে বিদ্যমান অসুবিধাগুলো দূরীকরণে পুলিশ প্রধানকে অনুরোধ জানান। আইজিপি তাদেরকে সার্বিক আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নেতাদের মধ্যে উপদেষ্টা নায়ক ফারুক, সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি রিয়াজ, চিত্রনায়িকা অঞ্জনা, পপি ও পূর্ণিমা প্রমুখ উপস্থিত ছিলেন।

/জেইউ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে