১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ১৮:০৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৮:১১

এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিবন্ধনের ১৪তম পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে। স্কুল পর্যায়ে এক লাখ চার হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ পাঁচ হাজার ১৮১ জনসহ মোট দুই লাখ নয় হাজার ৮৭৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।
স্কুল পর্যায়ে পাসের হার শতকরা ২০ দশমিক ৮১ ভাগ এবং কলেজ পর্যায়ে পাসের হার শতকরা ৩৪ দশমিক ৬৪ ভাগ। সার্বিক পাসের হার শতকরা ২৬ দশমিক শূন্য দুই ভাগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় স্কুল পর্যায়ে পাঁচ লাখ তিন হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে তিন লাখ তিন হাজার ৬১২ জনসহ মোট আট লাখ ছয় হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd থেকে জানা যাবে। এছাড়া, উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের