রংপুরের ঘটনায় হেফাজতের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৭, ১৭:৪৩ আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৭:৪৫

হেফাজতে ইসলাম রংপুরে গঙ্গাচড়া উপজেলার পাগলাপীরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন ও পুলিশি হামলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী।

ফেসবুকে ধর্মীয় অবমাননা ও উস্কানিমূলক পোস্টের অভিযোগ তুলে ১০ নভেম্বর পাগলাপীরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়।

সোমবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে নূর হোসাইন কাসেমী বলেন, ‘বারবার সরকারের প্রতি ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন পাসের দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের প্রশ্ন, ফেসবুকে কথিত ইসলাম অবমাননার পোস্টটি দেওয়ার পর প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, অনলাইন ক্রাইম প্রিভেনশন ইউনিটসহ সবাই কী উদ্দেশ্যে এতদিন নিশ্চুপ ছিলেন।’

বিবৃতিতে অভিযোগ করা হয়, অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে স্থানীয় জনগণের ওপর সহিংস আক্রমণ করা হয়েছে। প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমোদন ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না উল্লেখ করে এতে আরও বলা হয়, ‘এর আগের বেশকিছু ঘটনার ক্ষেত্রেও একই আচরণ দেখা গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর পেছনে জড়িতদের বিচারের দাবি জানাই।’

বিবৃতিতে নূর হোসাইন আরও বলেন, ‘দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কর্তব্য হচ্ছে অপরাপর গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের সার্বিক নিরাপত্তার বিষয়ে পূর্ণ সহযোগিতা করা। তাদের যেকোনও প্রয়োজনে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানো। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়েরও দায়িত্ব হচ্ছে, তাদের কোনও আচরণে যাতে মুসলমানদের প্রতি উস্কানি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা।’

যতই উস্কানি আসুক না কেন, কোনও অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানানো হয় বিবৃতিতে।

 

/সিএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৭৮২ পদে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা এসএসএস
১৭৮২ পদে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা এসএসএস
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
ট্রাম্পের গালির জবাবে ‘টয়লেট কৌতুক’ বেছে নিলো নরওয়ে
ট্রাম্পের গালির জবাবে ‘টয়লেট কৌতুক’ বেছে নিলো নরওয়ে
পল্টনে সাবেক সিআইডি-প্রধানের গাড়িচাপায় গুরুতর আহত রিকশাচালক
পল্টনে সাবেক সিআইডি-প্রধানের গাড়িচাপায় গুরুতর আহত রিকশাচালক
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ