লিট ফেস্টে পাপেট শো’তে মুগ্ধ খুদে দর্শকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৯:৪৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২০:২৮

পাপেট শো’তে মোস্তফা মনোয়ারের চরিত্ররা লিট ফেস্টে শিশুদের জন্য বৈচিত্র্যময় সব আয়োজনের অংশ হিসেবে বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে পাপেট শো। শুক্রবার (১৭ নভেম্বর) ‘লিট ফেস্ট ২০১৭’-এর দ্বিতীয় দিনে বিকালে উপস্থিত হাজারও খুদে দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেছে এই পাপেট শো।
পাপেট শো'র চরিত্রগুলো মুগ্ধ করে দর্শকদেরনজরুল মঞ্চে বিকাল সোয়া ৪টায় শুরু হয় পাপেট শো। এটি পরিচালনা করেন বাংলাদেশে পাপেট শিল্পের অন্যতম পথিকৃৎ মোস্তাফা মনোয়ার। তার সৃষ্ট দুই চরিত্র গিট্টু ও বাঘের উপস্থাপনা তার অন্য সব পাপেট শো’য়ের মতোই আনন্দ দিয়েছে দর্শকদের। কেবল শিশু-কিশোরই নয়, সব বয়সী মানুষই নির্মল আনন্দ লাভ করে প্রায় পৌনে একঘণ্টার এই পরিবেশনা।
পাপেট শো’য়ের প্রথম পর্বে গিট্টু ও বাঘ মেতে ওঠে কথোপকথনে। এক পর্যায়ে গিয়ে শিশুরাও অংশ নেয় বাঘ ও গিট্টুর সঙ্গে। দ্বিতীয় ও তৃতীয় পর্বে এসে হাজির হয় আরও কিছু চরিত্র। সেগুলোর মজার কথপোকথন আর অঙ্গভঙ্গিতে হাসি-ঠাট্টায় চমৎকার কিছু সময় কাটায় খুদে দর্শকরা।

/এমডিপি/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ঢাকা লিট ফেস্টের
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের
ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেলেন শ্রীলঙ্কার আনুক আরুদপ্রাগাসাম
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি