পোপের বাংলাদেশ সফর, থাকবে পুলিশের ব্লক রেইড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ১৯:১৫আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৯:২০

বক্তব্য রাখছেন আইজিবি ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসছেন আগামী ৩০ নভেম্বর। বাংলাদেশে তার সফর উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পোপের সফরের আগে রাজধানীতে ব্লক রেইডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানো হবে। একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হবে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে পোপের সফর উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুলিশ সদর দফতরের এআইজি সহেলী ফেরদৌস জানান, সভায় আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, পোপ ফ্রান্সিস বিশ্বের অন্যতম একজন সম্মানীয় ব্যক্তি। তার বাংলাদেশ সফর আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। পোপের সফরকালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সফরের সব ভেন্যু এবং ভিভিআইপি চলাচলের সময় পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ এবং র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

সভায় পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল ডিআইজি (ইন্টারনাল অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান পোপের সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা তুলে ধরেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মো. মোখলেসুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মিজানুর রহমান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমদ, পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ বাংলাদেশে পোপের সফর উপলক্ষে গঠিত নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক বিষয়ক কমিটির আহ্বায়ক নির্মল রোজারিও এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ আগস্ট, ২০২৬)
‘অত্যাবশকীয় ওষুধের তালিকা-২০২৬’ বাতিলে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের
‘অত্যাবশকীয় ওষুধের তালিকা-২০২৬’ বাতিলে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে