পিরোজপুরের ৯ কলেজ শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৭, ০৪:৫১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ০৪:৫১

পিরোজপুরের ৯ কলেজ শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের ৯ জন শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। 

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

পরে ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা অনুযায়ী দেওয়া হয়। এই নীতিমালা অনুযায়ী এমপিওভুক্তির শর্ত পূরণ করলেই কর্তৃপক্ষ (শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা অধিদফতর) এমপিও দিয়ে থাকে। সরকারি শর্ত পূরণ করা সত্ত্বেও রিট আবেদনকারীরা এমপিও সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এ কারণে বঞ্চিতরা হাইকোর্টে রিট আবেদন করেন।’ 

ওই কলেজের প্রভাষক প্রশান্ত কুমার মিত্র, মুহাম্মদ আবদুল কাইয়ুম, বদরুজ্জামান সরকারসহ ৯ জনের শিক্ষক রিটটি করেন। এরপর আদালত রিটের শুনানি নিয়ে রুল জারি করেন। বৃহস্পতিবার সেই রুলের শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন। 

/বিআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম