নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা ‘মামু’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১০:০১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১০:১৯

আবদুস সামাদ ওরফে মামু ওরফে অরিফ নব্য জেএমবির অন্যতম এক প্রতিষ্ঠাতা আবদুস সামাদ ওরফে মামু ওরফে অরিফকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এসময় সেখান থেকে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। বুধবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে অন্য দুই জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘আটক জঙ্গিদের কাছ থেকে একটি বন্দুক, ৫ রাউন্ড গুলি , ২শ’ পিস ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।’

সিটিটিসির একটি সূত্র জানিয়েছে, আবদুস সামাদ ওরফে মামু পুরাতন জেএমপির অন্যতম সক্রিয় সদস্য ছিল। ২০১৩ সালের ৫ অক্টোবর বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী ঢাকায় আসে। পরে সে প্রথম চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা এই সামাদের সঙ্গে যোগাযোগ করেছিল। সামাদ ও তামিম প্রথমে জুনুদ আল তাওহিদ ওয়াল খলিফা নামে একটি সংগঠনও গড়ে তুলেছিল। সেই সংগঠন থেকেই ইরাক ও সিরিয়ায় কথিত জিহাদী পাঠানোর চেষ্টা করা হতো। পরবর্তীতে ওই সংগঠন বাদ দিয়ে তারা দু’জন পুরনো জেএমবির সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে নব্য জেএমবি হিসেবে আত্মপ্রকাশ করে।
সিটির একজন কর্মকর্তা জানান, সামাদ শুরু থেকেই দেশের বাইরে থাকা জঙ্গি সদস্যদের সঙ্গে যোগাযোগের বিষয়টি দেখভাল করতো। তামিমের পর সামাদই সিরিয়ায় যুদ্ধ করতে যাওয়া বাংলাদেশি জঙ্গি এটিএম তাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।

আরও পড়ুন:
টার্গেট চার শীর্ষ জঙ্গি


/এনএল/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম