মামলার পর ‘অপহৃত’ তরুণীকে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ২২:২০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২২:২০

অপহরণ রাজধানীর খিলগাঁওয়ে এক তরুণীকে অপহরণের অভিযোগে মামলার পর পুলিশ তাকে উদ্ধার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার (১৭ ডিসেম্বর) সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। তবে অভিযুক্ত তরুণের মায়ের দাবি, তার ছেলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। তারা পালিয়ে বিয়ে করেছে।

ওই তরুণী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। 

ওই তরুণীর মা জানান, তারা খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকায় থাকেন। ওই এলাকার শান্ত ইসলাম তার মেয়েকে গত ১০ নভেম্বর অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে গত ২ ডিসেম্বর শান্ত ও তার মা পারুল বেগমকে আসামি করে খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। এরপর ধলপুরের একটি বাসা থেকে শনিবার (১৬ ডিসেম্বর) ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।  

এদিকে, মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত শান্তর মা পারুল বেগম বলেন, ওই তরুণীর সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক না মেনে ওই তরুণীর স্বজনরা গত ১৯ মে তাকে অন্যত্র বিয়ে দেন। এ বিয়ে মেনে না নিয়ে ওই তরুণী স্বামীকে তালাক দিয়ে পালিয়ে গিয়ে শান্তকে বিয়ে করে। তিনি বলেন, ‘আমরা উচ্চ আদালত থেকে জামিনে আছি। আমাদের অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’ 

এ ব্যাপারে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, ‘থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে ওই তরুণীকে শনিবার উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে।’

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম