ঢাবি শিক্ষকের তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ০১:২২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপকের কক্ষের তালা ভেঙে সেখান থেকে অন্য বিভাগের এক নারী প্রভাষককে উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের তৃতীয় তলার এ ঘটনায় ওই শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে  অনৈতিক সম্পর্কের অভিযোগ করেছেন শিক্ষকের স্ত্রী। তার দাবি, এই  ‘অবৈধ সম্পর্কের’ কারণে তাদের সংসার ভাঙার উপক্রম হয়েছে।
উদ্ধার হওয়া শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক। আর যে কক্ষের তালা ভেঙে তাকে উদ্ধার করা হয় সেটি মনোবিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপকের।
ওই সহকারী অধ্যাপকের স্ত্রীর অভিযোগ, শনিবার দুপুরে তিনি স্বামীর কক্ষের সামনে এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। এ সময় তিনি কড়া নাড়তে থাকলে এক পর্যায়ে তার স্বামী বেরিয়ে এসে বাইরে থেকে কক্ষে তালা লাগিয়ে দেন। জোর করে স্ত্রীকে সেখান থেকে সরিয়ে দিয়ে নিজেও ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে সহকারী প্রক্টর আবু হোসেন মুহাম্মদ আহসানের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছান। তারা কক্ষের তালা ভেঙে ওই শিক্ষিকাকে উদ্ধার করেন।
এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসরীন ওয়াদুদকে একাধিক বার ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। আর অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত নই। ভালোভাবে জেনে পরে জানাবো।’

 

/এসআইআর/এমপি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান