২৮ বারেও জমা পড়লো না জয় অপহরণ ও হত্যা মামলার প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১১:২৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১১:২৮

সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় তদন্ত প্রতিবেদন এবারও দাখিল হয়নি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এই প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা ও সিনিয়র পুলিশ কমিশনার (রমনা জোন) হাসান আরাফাত প্রতিবেদন জমা দেননি। পরে আদালত আগামী ৪ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারির আদালত এই দিন ধার্য করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালালউদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘২০১৫ সালের ৩ আগস্ট খেকে ২৮টি ধার্য তারিখ যাওয়ার পরও তদন্তকারী কর্মকর্তা হাসান আরাফাত কোনও প্রতিবেদন আদালতে দাখিল করেননি।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সহসভাপতি মোহাম্মদউল্লা মামুনসহ বেশ কয়েকজন নেতাকর্মী রাজধানীর পল্টন কার্যালয় থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের যেকোনও স্থানের যোগসাজসে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করে। পরে ২০১৫ সালে ৩ আগস্ট গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত