আব্দুল্লাহপুরে টুপি কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৩:৩২আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৩:৪৩

আব্দুল্লাহপুরে টুপি কারখানার আগুন নিয়ন্ত্রণে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে মেনিলা করপোরেশন নামে একটি টুপি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে মেনিলা করপোরেশন নামে ওই টুপি কারখানার ৫ম তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, ‘সোমবার সকাল পৌনে ৮টার দিকে ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে বিপুল পরিমাণ তৈরি টুপি, মেশিনপত্র ,আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।’

এ বিষয়ে মেনিলা করপোরেশনের মালিক মো. মিজানুর রহমান বলেন, ‘আগুনে প্রায় ২০-২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

আরও পড়ুন:
মানবতাবিরোধী অপরাধে ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৬ ফেব্রুয়ারি

/এআরআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম