মানবতাবিরোধী অপরাধে ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৬ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৩:২৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৩:৪০

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর সালামত উল্লাহ খানসহ ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত। অন্যদিকে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার ও অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

এ মামলার ১৭ আসামি হলেন- সালামত উল্লাহ খান, মৌলভী মোহাম্মাদ জাকারিয়া শিকদার (৭৮), মো. রশিদ মিয়া বিএ (৮৩), অলি আহমদ (৫৮), মো. জালাল উদ্দিন (৬৩), মৌলভী নুরুল ইসলাম (৬১), মোহাম্মদ সাইফুল ওরফে সাবুল (৬৩), মমতাজ আহমদ (৬০), হাবিবুর রহমান (৭০), মৌলভী আমজাদ আলী (৭০), মৌলভী রমিজ হাসান, বাদশা মিয়া (৭৩), ওসমান গণি (৬১), আব্দুল শুক্কুর (৬৫), মো. জাকারিয়া (৫৮), মৌলভী জালাল (৭৫) ও আব্দুল আজিজ (৬৮)। 

এছাড়াও এ মামলার আরও দুই আসামি এসআই সামসুল হকের ঠিকানা না পাওয়ায় এবং আব্দুল মজিদ মাস্টার মারা যাওয়ায় অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. নূরুল ইসলাম ২০১৪ সালের ১২ মে থেকে ২০১৫ সালের ৮ অক্টোবর পর্যন্ত অভিযোগ তদন্ত করেন। মামলায় মোট ১২৬ জনকে সাক্ষী করা হয়েছে। যাদের মধ্যে প্রতিবেদনে ৬০ জন সাক্ষীর জবানবন্দি, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচি এবং স্থির চিত্র দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে ১৩ ধরণের অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে হত্যা ৯৪টি, নারী নির্যাতনের অভিযোগ অসংখ্য এবং লুটপাট ও অগ্নি সংযোগ করার অভিযোগ আছে।

এছাড়া হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিত ও দেশান্তরসহ মানবতাবিরোধী ১২টি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

আরও পড়ুন:
'জঙ্গি' নাফিসের লাশ নেবেন না বাবা

/বিআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম