১৩ শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১৭:৩৯আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫

সুপ্রিম কোর্ট পটুয়াখালীর বাউফল উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁও জেলার সদর ও পীরগঞ্জ উপজেলার জামালপুর হাইস্কুল ও বাদুয়া হাইস্কুলের মোট ১৩ জন শিক্ষককে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার)  ভুক্তির নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল  আমিন সরকার।

পরে অ্যাডভোকেট সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ) শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা অনুযায়ী বেতন প্রদান করে থাকে। এই নীতিমালায় এমপিও ভুক্তির সব শর্তের কথা বলা হয়েছে। কেবলমাত্র ওইসব শর্ত পূরণ করলেই কর্তৃপক্ষ এমপিও প্রদান করে থাকে। তাই আবেদনকারীরা সবাই  শর্ত পূরণ করলেও তাদেরকে এমপিওভুক্ত করা হয়নি।

এর পর ওই শিক্ষকরা এমপিওভুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বলেও তিনি জানান।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম