বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন অব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৮, ১৩:০৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৩:১২

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের আমরণ কর্মসূচি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের একদফা দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন কর্মসূচি চলছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ তম দিনের মতো এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচি থেকে ৬টি শিক্ষক-কর্মচারী সংগঠনের জোট ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম’র নেতারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষক-কর্মচারীরা প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে অবস্থান ধর্মঘট ও পরে আমরণ অনশন করছে। কিন্তু এ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনও ইতিবাচক সাড়া আমরা পাইনি। তাই লিয়াঁজো ফোরামের পক্ষ থেকে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আবারও সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ধর্মঘটের আহ্বান করছি।

তারা আরও বলেন, প্রেসক্লাবের সামনে একটানা অনশনে এবং প্রচণ্ড শীতে বৃহস্পতিবার আরও দশজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৫জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত অনশনে এসে মোট ১৩৪জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। 

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের