সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ একাডেমিক স্বীকৃতি ও পাঠদান অনুমোদন

এস এম আববাস
৩০ জানুয়ারি ২০১৮, ০৭:২৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ০৭:৪৫

শিক্ষা মন্ত্রণালয় দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিভাগ ও শ্রেণি খোলার বিষয়টি চলমান প্রক্রিয়া হলেও আপাতত তা বন্ধই থাকছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত অলিখিতভাবে কোনও প্রতিষ্ঠানকেই এই বিষয়গুলোর অনুমোদন দেওয়া হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি। নন-এমপিও শিক্ষকদের এমপিও (মান্থলি পে অর্ডার) দেওয়ার বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত এসব প্রক্রিয়া অলিখিতভাবে বন্ধ রাখা হয়েছে। এমপিও দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় লাগবে। এসময় এই কাজ করা সম্ভব হচ্ছে না। সেপ্টেম্বরে এমপিও দেওয়ার কাজ শেষ হলে আবার আগের মতোই একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিভাগ ও শ্রেণি খোলার অনুমোদন দেওয়া হবে।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সালমা জাহান বলেন, ‘এমপিও দেওয়ার কাজ শেষ না হলে একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিভাগ ও শ্রেণি খোলার অনুমোদন দেওয়া বন্ধ থাকবে। শত শত আবেদন আমাদের কাছে রয়েছে। এমপিও দেওয়ার কাজটি খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রুত সে কাজটি করতে হচ্ছে। সে কারণে এখন অলিখিতভাবে একাডেমিক স্বীকৃতি ও পাঠাদান অনুমোদনের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।’
যুগ্মসচিব জানান, যারা আবেদন করছেন তাদের এই কয়েকটি মাস অপেক্ষা করতে হবে। সেপ্টেম্বর থেকে আবার যথারীতি সব ধরনের অনুমোদন ও স্বীকৃতি দেওয়া হবে। তবে অনুমোদন বা স্বীকৃতি এই কয়েক মাস না মিললেও এসব কাজের প্রক্রিয়া বন্ধ থাকবে না বলে জানান তিনি।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিভাগ ও শ্রেণি খোলার প্রাথমিক কাজ সেপ্টেম্বর পর্যন্ত যতটা সম্ভব এগিয়ে নেওয়া হবে। তবে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার কাজের প্রত্রিয়া সম্পন্ন না করে একটি প্রতিষ্ঠানেরও একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিভাগ ও শ্রেণি খোলার অনুমোদন দেওয়া হবে না। দেশের শিক্ষা বোর্ডগুলোও এ বিষয়টি মাথায় রেখেই কাজ করছে।
আরও পড়ুন-

নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
৭৫ হাজার মাধ্যমিক শিক্ষক এমপিও পাচ্ছেন অক্টোবর থেকে

/টিআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম