ডাকসু নেতাদের হাতেই প্রথম পতাকা উত্তোলন: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ১৩:০৫আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৩:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের হাতেই প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৷ তিনি বলেন, ‘১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনে তৎকালীন ডাকসু নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশে আবারও ডাকসু গঠন করা হবে।’   

শুক্রবার (২ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। সকালে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পতাকাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতীক উল্লেখ করে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘আজকের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা তৈরি করা হয়েছিল। সে পতাকাই ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের কলাভবনে উত্তোলন করা হয়।’

এসময় সঢাবি উপাচার্য আরও বলেন, ‘বঙ্গবন্ধু যখন ডাকসু নেতাদের একটি বিপ্লবী উদ্যোগ গ্রহণ করতে বলেছেন, এরপর ডাকসুসহ অন্যান্য ছাত্রনেতারা জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নেন। এখানে ডাকসুর গুরুত্ব কতটুকু সেটি অনুভব করি। ডাকসু যেকোনও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, রেজিস্টার এনামউজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

পতাকা দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নৃত্য বিভাগের শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজের উদ্যোগে কলাভবন প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করা হয়। এ পতাকা উত্তেলনের ঘটনা মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে গতি এনে দেয়।

 

/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের