নেপালে নিহতদের শ্রদ্ধা জানাতে মানিক মিয়া এভিনিউতে মোমবাতি প্রজ্বালন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মার্চ ২০১৮, ১২:৫৭আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৪:৫৭

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত রফিক জামান, সানজিদা হক বিপাশা ও তাদের সন্তান অনিরুদ্ধ নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানানো হবে। বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে মানিক মিয়া এভিনিউতে (এমপি হোস্টেলের বিপরীতে) মোমবাতি প্রজ্বালন করবে প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদ (পিএনএসপি)। সেখানে প্রতিবন্ধী মানুষের অধিকার ও ক্ষমতায়ন প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রদূত ও সংগঠক রফিক জামান, তার স্ত্রী সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সমন্বয়কারী সানজিদা হক বিপাশা এবং একমাত্র সন্তান অনিরুদ্ধ জামানসহ নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও সমাবেশ করা হবে।

এ সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার, সানজিদা হক বিপাশা ও তার স্বামী রফিক জামানের পরিবারের সদস্যদের থাকার কথা রয়েছে।

রফিক জামান, তার স্ত্রী সানজিদা হক বিপাশা এবং একমাত্র সন্তান অনিরুদ্ধ জামান গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যান।

রফিক জামান প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদের (পিএনএসপি) অন্যতম উদ্যোক্তা ও পরিচালক এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাংগুয়েজ ইউজার্স (এসডিএসএল)-এর কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: উড়োজাহাজ-ভীতিই কাল হলো রফিক-সানজিদা দম্পতির

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম