রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৮, ০৮:৩১আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০৮:৩৩

মোটরসাইকেল দুর্ঘটনা রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী এবং এক পথচারী। শনিবার (১৭ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত (২০) বিএফ শাহিন কলেজের ছাত্র। তার বাসা রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায়।

আহতরা হলেন মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর ও রাব্বি এবং ফ্লাইওভারের এক নিরাপত্তাকর্মী। তার নাম জানা যায়নি। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধারকারী আরাফাত জানান, তারা ১১ বন্ধু পাঁচটি মোটরসাইকেলে মাওয়া ঘাট গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে রিফাতের মোটরসাইকেলের সঙ্গে ফ্লাইওভারের সিকিউরিটি গার্ডের ধাক্কা লাগে। তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

এসআই বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে জাহাঙ্গীরের অবস্থা গুরুতর।

/এআইবি/এসএসএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম