যান্ত্রিক ত্রুটির কারণে সৈয়দপুরে না গিয়েই ফিরলো বিমানের ড্যাশ-৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৩:৫৭আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৬:১৩

যান্ত্রিক ত্রুটির কারণে সৈয়দপুরে না গিয়েই ফিরলো বিমানের ড্যাশ-৮ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে গিয়েও ১৮ মিনিট পর ফিরে এসেছে। ঘটনাটি মঙ্গলবার (২০ মার্চ) দুপুরের। খবরটি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা ২৮ মিনিটে ঢাকা থেকে ছাড়ে বিমানের ফ্লাইট নম্বর বিজি ৪৯৩। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ১২টা ৪৬ মিনিটে উড়োজাহাজটি আবারও শাহজালালে নেমে আসে। এতে ৫৩ জন যাত্রী ছিলেন।

এ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কোনও সমস্যা হয়তো হয়েছিল। তাই বিমানটি নিরাপদে ফিরে এসেছে। তবে এটাকে জরুরি অবতরণ বলা যাবে না।’
ক’দিন আগে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজের মতো বিমানের বিজি ৪৯৩ ফ্লাইটটিও একটি ড্যাশ-৮ উড়োজাহাজ।

/সিএ/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম