ভারতে পাচারের সময় আড়াই কেজি সাপের বিষ উদ্ধার

হিলি প্রতিনিধি
১০ মে ২০২৪, ২১:০৯আপডেট : ১০ মে ২০২৪, ২১:০৯

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার বিষের মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার ভোররাত ৩টা ৪০ মিনিটে এ অভিযান চালায় বিজিবি।

সন্ধ্যা সাড়ে ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, সীমান্ত দিয়ে ভারতে সাপের বিষ পাচার হবে এমন গোপন সংবাদ পায় বিজিবি। ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় উপঅধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানসহ বিজিবির একটি বিশেষ টহল দল ভোররাতে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তের ২৮৯নং মেইন পিলারের ৪১নং সাবপিলার সংলগ্ন উচাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাচের জার উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। দুটি কাচের জার থেকে ২ কেজি ৪৭১ গ্রাম মূল্যবান সাপের বিষ উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম