নব্য জেএমবি'র শীর্ষ জঙ্গি সাগর ও নিলয় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১১:৪৬আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৪:২৬

সাগর ও নিলয় নব্য জেএমবি'র শীর্ষ দুই জঙ্গি নেতা হাদিসুর রহমান সাগর ও আকরাম হোসেন নিলয়কে বগুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই  তাদের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে হস্তান্তর করা হয়েছে।
সিটিটিসির উপকমিশনার মহিবুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করে জানান,  আজ বৃহস্পতিবার (২২ মার্চ) তাদের আদালতে পাঠানো হবে।

সিটিটিসি সূত্রে জানা যায়, হাদিসুর রহমান সাগর গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন পলাতক আসামি। সে ওই হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছিল বলে পুলিশ তাদের অনুসন্ধানে জানতে পারে। সাগর পুরনো জেএমবি’র সদস্য। ২০১৪-১৫ সালে তামিম চৌধুরীর হাত ধরে নব্য জেএমবিতে যোগ দেয় সে। নব্য জেএমবিতে সে বোমা তৈরির কারিগর হিসেবেও পরিচিত ছিল। মাসখানেক আগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলা থেকে তার স্ত্রীকে আটক করে পুলিশ।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতার হওয়া আকরাম হোসেন নিলয় নব্য জেএমবির অন্যতম শীর্ষ একজন অর্থদাতা। গুলশান হামলার পর থেকে নব্য জেএমবিকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে আসছিলো সে। সংগঠনে সে  ‘স্লেড উইলসন’ এবং ‘জ্যাক স্পেরো’ নামেও পরিচিত ছিল। এর আগে গত বছরের নভেম্বর মাসে নিলয়ের বাবা আবু তোরাব এবং মা ও বোনকে গ্রেফতার করে সিটিটিসি। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। নিলয় ও তার পরিবারকে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বিস্ফোরণের অর্থের জোগানদাতা হিসাবে শনাক্ত করা হয়েছিল।

/এনএল/এসএসএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের