বেসরকারি স্কুল-কলেজের ৩০৮ শিক্ষককে এমপিও প্রদানের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১৯:০৬আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৯:০২

বেসরকারি স্কুল-কলেজের ৩০৮ শিক্ষককে এমপিও প্রদানের নির্দেশ দেশের বিভিন্ন জেলার বেসরকারি স্কুল ও কলেজের ৩০৮ জন শিক্ষককে এমপিও (মানি পে-অর্ডার) প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈতবেঞ্চ এই রায় দেন। এর আগে এ সংক্রান্ত পৃথক তিনটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি হয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া বলেছেন, ‘রিটকারীরা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। ওইসব প্রতিষ্ঠানের সবার বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে (এমপিও) দেওয়া হলেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক এই সুবিধা থেকে বঞ্চিত হন।’
এই আইনজীবী আরও বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে কলেজ পর্যায়ের ২৮৫ জন প্রভাষক ও স্কুল পর্যায়ের ২৩ সহকারী শিক্ষক হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে আদালত তাদের এমপিও প্রদানের নির্দেশ দিয়ে রায় শোনালেন।’

/বিআই/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের