ঢাকা মেডিক্যাল থেকে সিঙ্গাপুরের পথে বিমান দুর্ঘটনায় আহত কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ০১:২৮আপডেট : ২৬ মার্চ ২০১৮, ০১:৪৯

নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনায় আহত কবির হোসেন নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় গুরুতর আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ও কবির হোসেনের ভাতিজা জমির বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই বাচ্চু মিয়া জানান, রবিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে কবির হোসেনকে ঢামেক হাসপাতাল থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে বিমানবন্দরে। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।
এর আগে, শনিবার (২৪ মার্চ) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন জানিয়েছিলেন, ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের উদ্যোগে কবিরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। সিঙ্গাপুরে পৌঁছানো পর্যন্ত তার চিকিৎসার ব্যবস্থাপনা ঢামেক হাসপাতালের পক্ষ থেকেই করা হবে।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নেপালের বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে যাদের শারীরিক অবস্থা বেশি সংকটাপন্ন ছিল, কবির হোসেন তাদের একজন। ফুসফুস ও লিভারে আঘাতের কারণে তার কার্যক্ষমতা কিছুটা কমে গেছে। এছাড়া ফ্র্যাকচার রয়েছে। ঢামেক হাসপাতালে আনার আগে তার নিউমোনিয়া ও জন্ডিসের সমস্যা ছিল, তবে সেগুলো এখন নিয়ন্ত্রণে। শুক্রবার (২৩ মার্চ) রাত ৯টা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
উল্লেখ্য, ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের ওই দুর্ঘটনায় ২৬ বাংলাদেশি নিহত হন। আহত হন আরও ১০ বাংলাদেশি। এর মধ্যে ইমরানা কবির হাসি ও ডা. রেজওয়ান আহমেদ সিঙ্গাপুরে এবং ইয়াকুব আলী ভারতে চিকিৎসাধীন। বাকি সাত জনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যে কবির হোসেনকে সিঙ্গাপুরে পাঠানো হলো চিকিৎসার জন্য।
আরও পড়ুন-
বিমান দুর্ঘটনায় আহত শাহীনের অস্ত্রোপচার ও শাহরিনের ড্রেসিং সম্পন্ন


/এআইবি/টিআর/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি