বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে ঢাবি শিক্ষকের শাস্তি দাবি ছাত্রলীগের

ঢাবি প্রতিনিধি
২৭ মার্চ ২০১৮, ১৮:২০আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৯:৩১





নয়া দিগন্তে প্রকাশিত বিতর্কিত কলাম দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামের কলামে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও ইতিহাস বিকৃতি করা হয়েছে—এমন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খানের শাস্তি দাবি করেছে ছাত্রলীগ। কলামটি স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (২৬ মার্চ) প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ছাত্রলীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মোর্শেদ হাসান খানের শাস্তির দাবি জানানো হয়।
তবে হাসান মোর্শেদ খান এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এটা আমার অসচেতনতার কারণে হয়েছে। আমি ইচ্ছাকৃতভাবে এটা লিখিনি। আমি এ বিষয়ে আর বাড়াবাড়ি করতে চাই না। এ লেখার জন্য আমি দুঃখিত।’
ছাত্রলীগ হাসান মোর্শেদ খানের শাস্তির দাবিতে সমাবেশ করার আগে বিক্ষোভ মিছিলও করেছে। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময়  ‘মোর্শেদের দুই গালে, জুতা মারো তালে তালে', ‘জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়' স্লোগান দেয় মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা।
ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ দিয়ে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল। তার নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু জাতির জনককে নিয়ে কটূক্তি করে মোর্শেদ হাসান খান যে সাহস দেখিয়েছেন, আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ছাত্রলীগের পক্ষ থেকে তাকে আমরা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
ছাত্রলীগের এই নেতা বলেন, ‘প্রশাসনকে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে, অথবা তাকে নিজ থেকে পদত্যাগ করতে হবে। নতুবা ছাত্রলীগ জানে কীভাবে দাবি আদায় করতে হয়। আমরা শাস্তির দাবি জানিয়ে আগামীকাল বুধবার (২৮ মার্চ) বেলা ১১টায় উপাচার্য বরাবর স্মারকলিপি দেবো।’
সমাবেশের পর মোর্শেদ হাসানের কুশপুতুল এবং নয়া দিগন্ত পত্রিকা পোড়ানো হয়।
সমাবেশে কেন্দ্রীয় নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।

 

/এসআইআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের