ঢাবির ছাত্রী হলে মধ্যরাতে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেত্রীকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ০২:৩৮আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৬:৫৯

ইফফাত জাহান এশা, ছবি ফেসবুক থেকে নেওয়া কোটা সংস্কার আন্দোলনে একাত্ম হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রীকে মারধর করা হয়েছে। ছাত্রলীগের হল শাখার সভাপতি ইফফাত জাহান এশার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার জেরে এরই মধ্যে ইফফাত জাহান এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কার করা ও তদন্ত কমিটি গঠনের কথা জানান।

মঙ্গলবার দিবাগত (১১ এপ্রিল) রাত সোয়া ৩টায় প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন, ইফাত জাহান এশাকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশ এর আগে মঙ্গলবার দিবাগত রাত (১১ এপ্রিল) সোয়া ২টায় প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকজন মেয়েকে প্রহার করা হয়েছে। এ অভিযোগ উঠেছে হল সভাপতির বিরুদ্ধে। তদন্ত করে তাকে বহিষ্কার করবো।’

আহত ছাত্রীদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোরশেদা খানমের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত অন্য ছাত্রীদের মধ্যে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শারমীন সুলতানা কনা, গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আফিফা আকতার রিমু ও ভূতত্ত্ব বিভাগের রিতু আক্তার।
কবি সুফিয়া কামাল হলের ভেতরে শিক্ষার্থীদের অবস্থান (ছবি- সাজ্জাদ হোসেন) এ ঘটনার প্রতিবাদে কোটা সংস্কারের আন্দোলনে যোগ দেওয়া সাধারণ শিক্ষার্থীরা কবি সুফিয়া কামাল হলের সামনে জড়ো হয়েছেন। হাজারের বেশি শিক্ষার্থী প্রশাসনের কাছে জবাব চেয়ে স্লোগান দিচ্ছেন। হলের ভেতরেও সাধারণ ছাত্রীরা বিক্ষোভ করছেন। তারাও হামলার জবাব চেয়ে স্লোগান দিচ্ছে। একই সঙ্গে কোটা সংস্কারের পক্ষে স্লোগান দিচ্ছেন তারা।

আহত ছাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান