দুর্নীতির অভিযোগে হুইপ আতিককে দুদকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ১১:০৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১১:০৭

হুইপ আতিকুর রহমান আতিক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

এর আগে গত ৫ এপ্রিল দুদক থেকে পাঠানো চিঠিতে ১৭ এপ্রিল তাকে হাজির হতে বলা হয়। দুদকের উপ-পরিচালক কে. এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে তলব করা হয়।

হুইপ আতিকের বিরুদ্ধে অভিযোগের বিবরণীতে বলা হয়েছে, বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামের বাড়ি কামারিয়ায় ৩০ একরের বাগানবাড়ি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুইটি প্লট, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, নামে-বেনামে শতকোটি টাকার সম্পদ অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর, কাবিখা ও স্কুল-কলেজের এমপিও থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াসহ তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের